ক্যাশ, মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টের আলাদা ব্যালেন্স
পকেটের নগদ টাকা (Cash), ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং (bKash, Nagad, Rocket, Upay)-এর জন্য আলাদা ওয়ালেট ব্যালেন্স ট্র্যাকিং। এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে টাকা ট্রান্সফার করলে তা খরচ হিসেবে না ধরে স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স সমন্বয় করে।
মাল্টি-ওয়ালেট
ওয়ালেট ট্রান্সফার
মাসিক ক্যালেন্ডার রিপোর্ট
দেনা-পাওনা ও ব্যক্তিগত ধারের হিসাব
‘আমি পাবো (Receivable)’ এবং ‘অন্যরা পাবে (Payable)’—দুই ভাগে আলাদা লেজার। কিস্তিতে আংশিক টাকা আদায় বা পরিশোধের তারিখসহ পূর্ণাঙ্গ হিস্ট্রি সংরক্ষণ এবং নির্ধারিত তারিখ পার হয়ে গেলে লাল রঙের অ্যালার্ট হাইলাইট।
বাকি ও ধারের খাতা
কিস্তি ট্র্যাকিং
ডিউ ডেট রিমাইন্ডার
নির্দিষ্ট ইভেন্ট (যেমন: বিয়ে, চিকিৎসা) ফান্ড ট্র্যাকিং
চিকিৎসা, বিয়ে, ভ্রমণ বা যেকোনো পারিবারিক অনুষ্ঠানের জন্য মূল ওয়ালেট থেকে সম্পূর্ণ আলাদা সাব-লেজার তৈরি করুন। ইভেন্টে মোট জমা ফান্ড, খরচ এবং মেডিকেল প্রেসক্রিপশন বা বিলের ছবি কম্প্রেস করে রসিদ ভল্টে আজীবন সংরক্ষণ করুন।
ইভেন্ট ফান্ড
মেডিকেল বিল ভল্ট
অটো ইমেজ কম্প্রেশন
ফ্যামিলি লিংক ও স্মার্ট বাজারের তালিকা শেয়ার
মোবাইল নম্বরের মাধ্যমে পরিবারের সদস্যদের যুক্ত করুন। বাসা থেকে বাজারের তালিকা পাঠালে তা 🔴 লাল সিগন্যালে (Pending) দেখাবে এবং বাজার কেনা শেষ হলে 🔵 নীল সিগন্যালে (Purchased) আপডেট হয়ে ১-ক্লিকে মূল খরচে যোগ হবে।
ফ্যামিলি লিংক
রেড/ব্লু বাজার সিগন্যাল
অফলাইন বাজার লিস্ট